মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নাভারনে ঢাকাগামী পরিবহনে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮ হাজার তিনশ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযানিক টহল দল ইয়াবার চালানটি মালিকবিহীন উদ্ধার করে।

ইয়াবা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে মাদকের একটি চালান এখান থেকে ঢাকায় নেওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন অবস্থানে থাকে। একপর্যায়ে তামিম নামে একটি পরিবহন তল্লাশি করে সিটের নীচ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক হওয়া ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন