মণিরামপুরে কৃষকলীগের বর্ধিত সভা

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বৃহস্পতিবার ১ অক্টোবর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকলীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. শামছুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম ও যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ জুয়েলের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কামরুজ্জামান মিলন, দেলোয়ার হোসেন রাজু, শরীফ মুজিবুর রহমান, আবু হানিফ, একরামুল রেজা রানা, শরিফুল ইসলাম শরীফ, মণিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, এরশাদ আলী সরদার, আবুল হোসেন প্রমুখ।

 

খুলনা গেজেট/ এম কে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন