মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে বিদেশি পিস্তলসহ প্রিন্স আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিদেশি পিস্তলসহ ইছালীর প্রিন্সকে আটক করেছে ডিবি পুলিশ। নাজমুল হোসেন প্রিন্স যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম বুধবার রাত ৯টা ২০ মিনিটে উপশহর বি-ব্লক এলাকার তার ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে প্রিন্সকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। একই সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে ডিবির এসআই শামীম হোসেন বলেন, প্রিন্সের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ অস্ত্রের উৎস খোজা হচ্ছে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন