মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিঠু হোসেন ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় সাব ঠিকাদার ছিলেন।

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাসটি হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা দেয়। এসময় তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার বাগআঁচড়া এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজ দেখে ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারি ঘটনার পরই পালিয়ে গেছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন