মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে প্রাইভেটকার ভর্তি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা থেকে ধাওয়া করে সদর উপজেলার ধোপাখোলা গ্রাম থেকে ছয় কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-ক-০৩-৪৭০২) আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার রাত ১১ টায় গাঁজার এ চালান আটক করে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ঝিকরগাছা থানার এসআই আব্দুর রহমান কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় বলেছেন, ওইদিন রাত ১০টার দিকে তিনি গোপন সূত্রে জানতে পারেন বেনাপোল থেকে একটি প্রাইভেটকারে মাদকদ্রব্য যশোরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এ সংবাদ পেয়ে ঝিকরগাছা ব্রিজের কাছে অবস্থান নেন। সে সময় ওই প্রাইভেটকারটিতে গতিরোধের সংকেত দিলে না থেমে দ্রæত পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশও ওই প্রাইভেটকারের পিছু ধাওয়া করে। এক পর্যায় প্রাইভেটকার চালক যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের একটি সোলিং রাস্তার ওপর প্রাইভেটকারটি ফেলে চালকসহ দু’জন পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে পুলিশ ছয় কেজি গাঁজা উদ্ধার করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন