শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

নিজস্ব প্রতিবেদক, যশোর

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোর শহরের রায়পাড়াস্থ বধ্যভূমি ও তৎসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন যশোর প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় পাশে বধ্যভূমি স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধাঞ্জলি জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

এছাড়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথবাক্য পাঠ করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। এসময় রাষ্ট্র ও সমাজ থেকে একাত্তরের পরাজিত শক্তির মূল উৎপাটনে ঐক্যবদ্ধ থাকার শপথ করান সংগঠনের সদস্য সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

খুলনা গেজেট/ এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন