মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-মাগুরা সড়কের রাজাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ইয়াসিন সদর উপজেলার রাজাপুর গ্রামের শামীম হোসেনের ছেলে ও হুদা রাজাপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির ছাত্র।

নিহত ইয়াসিনের পিতা শামীম হোসেন জানান, মঙ্গলবার বিকাল তিনটার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুরে রাস্তা পার হচ্ছিল ইয়াসিন। এসময় যশোরমুখি একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে শিশুটি মারা যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন