মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে জামাইকে ডেকে নিয়ে গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর

Jashor MAp

যশোরের বাঘারপাড়ায় জামাইকে ডেকে নিয়ে গায়ে আগুন দিয়ে রায়হান হোসেন নামে এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। রায়হান হোসেন (২২) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়হানের পরিবারের সদস্যরা জানিয়েছে, আহত রায়হানের সাথে শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিলো। রোববার বিকেলে স্ত্রী তাকে ফোন করে শ্বশুর বাড়িতে আসতে বলেন। সন্ধ্যা সাড়ে সাত টার দিকে রায়হান বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকজন তার গায়ে পেট্রোল ডেলে আগুন ধরিয়ে দেয়। শ্বশুর, শাশুড়ি, বৌ রাবেয়া এবং ভাইরাভাই সবুজ তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার আহমদ তারেক সামস জানান, ভিকটিমের শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফাড করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রায়হানের বিয়ে হয়েছে পাঁচ বছর আগে। সেই থেকেই শ্বশুরবাড়ি এলাকায় একটি নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ায় প্রায় সময় শ্বশুর বাড়ির লোকজনের সাথে গোলযোগ হতো। এ নিয়ে রায়হানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন তাকে জোর করে ধরে পেট্রোল দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন