মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারতে পাচারের সময় ৩ জন উদ্ধার, পাচারকারী চক্রের দু’সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ভারতে ভাল চাকরীর প্রলোভন দেখানো হয়। সেই প্রলোভনে পড়ে চট্রগ্রাম থেকে খুলনায় আসে পৃথিবী রাজ সাহাসহ আরও দু’জন। কিন্তু বাধ সাধে র‌্যাবের অভিযানে। পাচারের আগেই উদ্ধার করা হয় ওই তিনজনকে। এ ঘটনায় আটক করা হয় পাচার কারী চক্রের মুলহোতা ও তার একসহযোগীকে। আটক হওয়াদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, মো: আজহার উদ্দিন ও মো: কোরবান আলী

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২৫ অক্টোবর পৃথিবী রাজ সাহার সাথে আসামি হাসান আলীর মোবাইলে ফোনের মাধ্যমে কথা হয়। সেখানে তাকে জানানো হয় পার্শ্ববর্তী ভরতে তাকে ভাল বেতনে চাকরীর ব্যবস্থা করে দেওয়া হবে।

২৭ অক্টোবর ভিকটিম পৃথিবী রাজসহ আরও দু’জন বাসযোগে চট্রগ্রাম থেকে খুলনায় আসে। এখানে একদিন অবস্থান করার পর ২৯ অক্টোবর ওই তিনজনকে পাচারের উদ্দেশ্যে যশোর নিয়ে যায় আসামি হাসান আলী।

আসামি হাসান তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে মো: আজহার উদ্দিন ও মো: কোরবান আলীর কাছে হস্তান্তর করে। বিষয়টি র‌্যব ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অবগত হয়।

এরই ধারাবাহিকতায় অভিযানিক দলটি ৩০ অক্টোবর রাত সাড়ে ১২ টার দিকে চৌগাছা উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পাচার চক্রের মূলহোতা মো: আজহার উদ্দিন ও মো: কোরবান আলীকে গ্রেপ্তার করে। এ সময়ে পৃথিবী রাজ সাহা, মোঃ ইমাদুল ও মোঃ আব্দুর রহিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিম পৃথিবী রাজ সাহা বাদী হয়ে র‌্যাবের সহায়তায় গ্রেফতারকৃত আসামীসহ ৫ জনকে আসামী করে যশোর জেলার চৌগাছা থানায় মামলা দায়ের করে। পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন