মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিকরগাছায় বজ্রপাতে তিন বন্ধু হতাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছার পল্লীতে বজ্রপাতে হাবিবুর রহমান জনি (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামের লাল্টু হোসেনের পুত্র। এসময় আহত হয় একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে আল-আমীন (১৮) ও বিষ্ণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রোকনুজ্জামান (১৫)।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বাঁকড়া-হাজিরবাগ গার্লস কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। হতাহতরা সম্পর্কে বন্ধু।

পুলিশ এলাকাবাসী সূত্র জানায়, একটি মোটরসাইকেলে ওই তিন বন্ধু বাঁকড়া বাজারে যাচ্ছিলো। পথে হঠাৎ বৃষ্টি হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় ব্জ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মদ তারেক শামস এসময় যুবক হাবিবুর রহমান জনিকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে রোকনুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন আল-আমীন চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন