মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভয়নগরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামের শেখপাড়ায় বালতির পানিতে ডুবে লামিয়া নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লামিয়া শেখপাড়ার রাজমিস্ত্রি মোস্তাফিজুর রহমানের মেয়ে। সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা জানায়, এদিন লামিয়াকে গোসল করানোর জন্য তার মা পানি ভর্তি একটি বালতি বারান্দায় রেখে ঘরের ভেতরে যান। এসময় লামিয়া হামাগুড়ি দিয়ে বারান্দায় রাখা বালতি ধরে দাড়াতে গেলে উপুড় হয়ে পড়ে পানির মধ্যে ডুবে যায়। পরে লামিয়াকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন