মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর দফাদরপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের মিলন মন্ডলের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ওইদিন বিকেলে আরিফ নিজেই রাজমিস্ত্রি হাসানকে সাথে নিয়ে নিজ বাড়িতে জানালার গ্রিলের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনই গুরুতর আহত হন। পরে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনা হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আরিফুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মলি­ক বলেন, হাসপাতালে আনার আগেই আরিফুলের মৃত্যু হয়েছে ও অপরজনকে ভর্তি করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন