মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভয়নগরে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিদেশী পিস্তল ও গুলিসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে যশোর জেলার ভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার ( ২০ জুলাই) রাতে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৬ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০ জুলাই র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার অভয়নগর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে (মঙ্গলবার দিবাগত রাত) যশোর জেলার অভয়নগর থানাধীন ধুলগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ কামরুল হাসান(৩৫), থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেপ্তার করে।

এ সময় আসামীদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইলফোন ও নগদ ১১১০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন