মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে এমপি আফিল উদ্দিনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা দেশের বরেণ্য শীর্ষ শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মা সখিনা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জোহর রাজধনীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর যশোর শহরতলীর পুলেরহাটে দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে সেখ আকিজ উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সকিনা খাতুন তিন ছেলে ও দুই মেয়ের সন্তানের জননী ছিলেন। বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মেঝ ছেলে শেখ মমিনউদ্দিন ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনের সংসদ সদস্য।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন