যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

গে‌জেট ডেস্ক

যশোরে প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, শহরের পুরাতন কসবার এলাকার ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক, সিটি কলেজ পাড়ার মিরাজ হোসেন আকাশ, আরবপুরের তাহসিন বিল্লাল ও ঘোপ বেলতলার আরাফাত আহমেদ।

এ ঘটনায় রবিবার ওই স্কুলছাত্রী যশোর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা করে।

মামলা সূত্রে জানা যায়, মিরাজ হোসেন আকাশের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সন্ধ্যায় তার সঙ্গে শহরের গাড়িখানা রোডে পুনাক মেলায় ঘুরতে যায়। সেখান থেকে তাকে গান শুনানোর কথা বলে রাত ১০টার দিকে অন্য দুজন সহযোগী বিল্লাল ও আরাফাত বিমান অফিস মোড়ে ঢোল রফিকের অফিসে নিয়ে যায়। সেখানে মদ্যপ অবস্থায় থাকা আসামিরা তাকে ধর্ষণ করে। এ সময় তাকে চড়থাপ্পর মেরে নির্যাতন করে বলেও অভিযোগ করেছে ওই তরুণী। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে অন্যত্র যাওয়ার সময় তরুণীর চিৎকারে টহলরত পুলিশের একটি দল চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে উদ্ধার করে। এ সময় চারজন আসামি পুলিশের হাতে আটক হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে। স্কুলছাত্রীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন