মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা তিনটার দিকে শহরের খড়কি কবরস্থানের পাশে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি সাদা জামা ও লুঙ্গি পরে ছিলেন।

এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ওই বৃদ্ধের ধাক্কা লাগে । এতে তিনি মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাড়ে তিনটায় খবর পেয়ে রেলওয়ে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ঘটনার পর পিবিআই টিম এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশ শনাক্তে চেষ্টা করে। কিন্তু তা জানা সম্ভব হয়নি।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন