মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে রাকিব হত্যা মামলায় দুই আসামির আদালতে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বকচর হুশতলায় আব্দুর রহমান রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আসমিরা হলেন, বকচর হুশতলা এলাকার মানিক মিয়ার দুই ছেলে বছির উদ্দিন ও গিয়াস উদ্দিন। বুধবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাকিব বকচর হুশতলা বিষের মোড়ের শহিদুল ইসলামের দোকানের সামনে অবস্থান করছিলেন। এসময় সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালায়। তারা রাকিবকে উপর্যূপরি ছুরিকাঘাতে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। রাকিব ওই এলাকার মৃত আব্দুর রহমান লিটুর ছেলে।

এ ঘটনায় রাকিবের চাচা হুশতলা কবরস্থানের পশ্চিমপাশের হাফিজুর রহমান বটু নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৬/২৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হলেন বছির ও গিয়াস। তারা দীর্ঘদিন পলাতক থেকে বুধবার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন