মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় কৃষক সেজে হেরোইন পাচারকালে হাতেনাতে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিজিবির অভিযানে ৫৪০ গ্রাম হেরোইন ও গরুসহ এক কৃষক আটক হয়েছে। শার্শা উপজেলার ঘিবা সীমান্তে কৃষক বেশে ভারত থেকে ওই হেরোইন আনার সময় তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উপজেলার ঘিবা সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ২শ’ গজ ভেতরে মাঠ থেকে জাহাঙ্গীর হোসেনকে (৪৫) আটক করা হয়। তিনি ওই গ্রামের আরশাদ আলির ছেলে। তিনি বলেন, ভারত থেকে হেরোইন পাচার হয়ে আসছে গোপন এমন সংবাদের ভিত্তিতে ঘিবা বিজিবি ক্যাম্পের টহলদল কৃষকের ছদ্মবেশ থাকা জাহাঙ্গীরের গতিবিধি নজরদারিতে রাখেন। ওই সময় তিনি ভারতীয় একজন ছদ্মবেশি কৃষকের কাছ থেকে হেরোইনের চালানটি গ্রহণ করেন। এক পর্যায়ে তাকে হাতেনাতে আটক করে দেহ তল্লাশি চালিয়ে ৫শ’ ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা বলে বিজিবি কর্মকর্তা জানান। এ সময় তার সাথে থাকা একটি গরু উদ্ধার করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন