মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কেশবপুর কওমী উলামা পরিষদ আয়োজনে স্থানীয় ত্রিমোহীনি মোড় চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ, অধ্যাপক মুক্তার আলি, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফারুক হোসেন, মাওলানা ফজলুর রহমান কাছেমি, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা সাক্ষাওয়াত হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে জোহরের নামাজের পর উপজেলার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও তৌহিদী জনতারা উপস্থিতিতে কেশবপুর শহর মুখরিত হয়ে উঠে যার কারণে ওলামা পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি সমাবেশে রূপ নেয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন