মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে রহমত আলী নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার শ্যামনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শনিবার সকাল সাড়ে ৯টায় তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মামা তারেক জানান, বাড়ির ভেতর টিউবওয়েলের পাশে পানির একটি গর্ত রয়েছে। মা আয়েশা বেগম সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। আর শিশু রহমত উঠানে খেলা করছিলো। এরই এক পর্যায়ে টিউবওয়েলের সামনে গর্তের পানির ভেতর পড়ে রহমত আলী ডুবে যায়। ২০ মিনিটের মতো পানিতে ডুবে থাকার পর তার মা আয়েশা বেগম ছেলেকে খোঁজ করতে গিয়ে ডুবন্ত অবস্থায় গর্তের পানির মধ্যে পান। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন