মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে আখ বিক্রেতাকে গলা কেটে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হালিম গাজী (৩০) নামে এক আখ বিক্রেতাকে গলা কেটে হত্যা চেষ্টা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের চৌরাস্তা সোনালী ব্যাংকের সামনে এ ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা হালিম গাজীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত হালিম গাজী শহরের শংকরপুর হারান কলোনীর বকুল শেখের বাড়ির ভাড়াটিয়া। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সোলেমান গাজীর ছেলে।

হালিম গাজী জানান, এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে চৌরাস্তা সোনালী ব্যাংকের সামনে তিনি আখের রস বিক্রি করছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন যুবক হঠাৎ এসে তার গলায় চাকু ধরে পোঁচ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন