মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সে স্বরুপদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলামের ভাই এবং উপজেলার মাশিলা গ্রামের বাসিন্দা।সোমবার দিবাগত রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মন্টু মিয়া বলেন, সোমবার রাতে পরিবারের অজান্তে নিজেদের বসতবাড়ির পাশে একটি জামরুল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল্লাহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। আব্দুলের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন