মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় দুই বখাটে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় দুই বখাটেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

আটক রবিউল ইসলাম সদর উপজেলার সমশপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে এবং জবেদ আলী মন্ডল একই গ্রামের পূর্বপাড়ার মৃত মতলেব মন্ডলের ছেলে।

বাদী যশোর সদর উপজেলার বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করেন। অভিযুক্ত আসামি তাদের প্রতিবেশি।

জানা যায়, ভুক্তভোগীর পিতা দিনমজুর এবং ওই গ্রামে তাদের আর কোন আত্মীয় স্বজন নেই। সে কারণে আসামি রবিউল ইসলাম বেশ কিছুদিন ধরে ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৭ মে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে আসামি রবিউল ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করে। দরজা খোলার সাথে সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায়। এসময় রবিউলের সাথে সহযোগিতা করার জন্য আসামি জবেদ আলী মন্ডল ছিল। এরপর ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে বিষয়টি কাউকে না বলার হুমকি দিয়ে তারা চলে যায়। এরপর এই ব্যাপারে থানায় মামলা করা হলে পুলিশ তাদের দু’জনকেই আটক করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন