মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান। পরে তিনি পুলিশে খবর দেন।

শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন, ‘স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে ৪৪ নম্বর আর পিলারের পাশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করা হয়।’

এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন