মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের যশোরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ইমন আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯মে) সকাল ৯টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। ইমন কালীগঞ্জের দিগহাটি গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজনরা জানান, এদিন সকালে ইমন মোটরসাইকেল নিয়ে বের হলে একই উপজেলার ইসেরবাগ নামক স্থানে বিপরীতমুখী একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে য়ায়। সেখানে সার্জারি ওয়ার্ডে ভর্তির ১০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন