বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

যশোরের সন্ত্রাসী রাজ ফের অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চিহিৃত সন্ত্রাসী রাজ অস্ত্র ও গুলিসহ এবার র‌্যাবের হাতে আটক হয়েছে। এরআগেও তিনি পুলিশের হাতে অস্ত্র ও গুলিসহ আটক হন। সে শহরের মনিহার সিটি কলেজপাড়ার মৃত খন্দকার আব্দুল কবিরের ছেলে।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে শহরের চার খাম্বামোড় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একরাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান। এ ঘটনায় র‌্যাব যশোরের ডিএডি কামরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এরআগে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় যশোর কোতয়ালি থানা পুলিশ সদর উপজেলার রুপদিয়া বাজার থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ রাজকে আটক করে। এসময় তার সহযোগি নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মুনসুর ফকিরের ছেলে শাহীন আলমকেও আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, রাজ চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র বিকিকিনির সাথে জড়িত




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন