মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরের চিহ্নিত সন্ত্রাসী গোলাপ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলা আসামি গোলাপকে আটক করেছে কসবা ফাঁড়ি পুলিশ। শুক্রবার গভীররাতে সুজলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোলাপ সরদার যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, কসবা ফাঁড়ি ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে এএসআই উজ্জল কবীর, মেহেদী হাসান ও আব্দুল কুদ্দুসের সমন্বয়ে একটি টিম সুজলপুর থেকে রাত ২টার পর গোলাপকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ ৭/৮টি মামলা রয়েছে। এসব মামলার একটিতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোলাপ নিজ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই ওয়ারেন্টে গোলাপকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন