মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে ইজিবাইক-বাস সংঘর্ষে আটজন আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে যাবার পথে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ৮ নেতাকার্মী আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে শহরের শংকরপুর মায়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার হাটবিলা গ্রামের মাসুদ মোল্লা (৩৫), জিয়ারুল মোল্লা (৫০), এনামুল হক (২৩), তরিকুল ইসলাম (৩৫), আব্দুল কাদের (৫০), আবু হুরাইয়া (৩০), জিয়ারুল ইসলাম (১৮) ও ইজিবাইক চালক মিলন হোসেন (৩২)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, তারা ইজিবাইকযোগে শহরে বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে যাচ্ছিলেন। পথে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে মায়া পেট্রোল পাম্পের সামনে পৌছালে বিপরীতমুখি একটি বাস ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা ৮ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন