সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

অভয়নগরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার সুন্দলী বাজার চৌরাস্তার মোড়ে বুধবার সুন্দলী ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দলী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রভাষক সমীরণ সরকারের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি অধীর কুমার পাঁড়ে ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, আ’লীগ নেতা প্রনব বিশ্বাস, প্রকাশ বিশ্বাস, নৃপেন্দ্রনাথ বিশ্বাস, মৃনাল কান্তি বিশ্বাস, হাজারীলাল মল্লিক, মনিশান্ত মল্লিক, বিজয় কৃষ্ণ মল্লিক, ডাঃ সুষেন বিশ্বাস, বিকাশ সরকার, অভয়নগর উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য চিন্ময় মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সুইট মল্লিক, যুবলীগ সম্পাদক পল্লব বিশ্বাস, যুবলীগ নেতা বিভাষ সরকার, কৃষক লীগ সাধারণ সম্পাদক অমর বিশ্বাস, সেচ্ছাসেবক লীগ সভাপতি বিকাশ বিশ্বাস উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক শিলাদিত্য বিশ্বাস, ছাত্রলীগ নেতা স্নেহাংশু বিশ্বাস, আশিষ বিশ্বাস প্রমূখ।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন