রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেনাপোলে ইয়াবাসহ দম্পতি আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে ২০০ পিস ইয়াবাসহ শাহিন হোসেন (৪০) ও তার স্ত্রী সায়রা খাতুন (৩৬) কে আটক করেছে পুলিশ।শাহিন ভবারবের গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার (২১ আগষ্ট) রাতে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন একটি খবর আসে শাহিন ও তার স্ত্রী নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করছে।এমন খবরে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দুইশ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (২২ আগষ্ট) দুপুরে কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন