সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে করোনায় ফের ১১ জনের প্রাণহানি, আক্রান্ত ৩৫২

যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে জেলায় আক্রান্ত হয়েছেন ৩৫২ জন।

এর মধ্যে যশোর সদরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২০০ জন, এছাড়া কেশবপুরে ১০ জন, ঝিকরগাছায় ৪৫ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুরে ২৩ জন, বাঘারপাড়ায় চারজন, শার্শায় ১০ জন ও চৌগাছায় ৩৮ জন। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২২ জন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে বৃহস্পতিবার ভর্তি রোগী রয়েছেন ১৬১ জন এবং ইয়েলোজোনে ৭৪ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন