বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, উপজেলার দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, উপজেলার দারিয়াতলা গ্রামে সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে মাছের খাবার দিতে গিয়ে ঘেরের পানিতে তাদের দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এনএম/এএজে

