ফকিরহাটে বাইক দুর্ঘটনায় খুলনার ঠিকাদার নিহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠিকাদার খুলনা সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানান, শেখ শুবাইর রহমান বাবলু সোমবার (৩ আগষ্ট) রাত দেড়টার দিকে মোংলা থেকে মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। পিলজংগ শ্যামবাগাত এসে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে।

এতে তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখ শুবাইর রহমান মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মূচড়ে গেছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামে এক ঠিকাদার মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন