মঙ্গলবার । ৯ই জুন, ২০২৬ । ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারিয়া খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলা বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া খাতুন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের রেজাউল শেখের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, মারিয়া খাতুন গত ৫ দিন আগে বেতাগার মাসকাটা গ্রামে তার মামা রাকিবুল ইসলাম শেখের বাড়ি বেড়াতে আসে। রবিবার বেলা ১১টার দিকে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আমিন উদ্দিন জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোত হাল প্রতিবেদন তৈরি করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন