বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

মোরেলগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে যুবকের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হওয়ার ৩ দিন পর নদীর চরে শহিদুল ইসলাম শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় শ্রেনীখালী এলকায় নদীর চর থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শহিদুল মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামের সোহেল শেখের ছেলে। শহিদুল পেশায় ভ্যানশ্রমিক ছিলেন।

সে গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

নৌ পুলিশের সন্ন্যাসী ফাঁড়ির ওসি সালাউদ্দিন জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহের পোস্টমর্টেম করা হয়েছে।

থানার ওসি মো. মাহামদুর রহমান জানান, মৃত শহিদুলের পিতা সোহেল শেখ অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন