বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে খবর পেয়ে আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে। পরে চহল ফারির অদূরে বনে অভমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। পরে দেখা যায় হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটা খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের এই সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে।

সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বন কর্মকর্তা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন