মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় ধর্ষণ মামলায় দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোংলা প্রতিনিধি

মোংলায় এক দর্জি মহিলাকে (৩৬) দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও একমাত্র বিচার ফাসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় মোংলা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধনেরর আয়োজন করা হয়।

মানববন্ধনে ধর্ষিতা ঐ নারী বলেন, ধর্ষণ মামলার প্রায় ১মাস পার হলেও এখন পর্যন্ত কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ। এতে করে আমি ভয়ে আছি। ২৪ ঘন্টার ভিতর আসামী যদি আটক না হয় তাহলে আমি আমার এ মুখ কাউকে দেখাবো না। এসময় মানববন্ধনে ধর্ষিতার স্বামী মো: মফিজুল ইসলাম সহ ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেখ রাসেল সড়কের বাসিন্দা আশ্রাব আলীর ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান শিকদার ও ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা মান্নান মাস্টারের ছেলে মো: রফিকুল ইসলাম পৌর শহরের ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের নাসিরের ভাড়াটিয়া এক গৃহবধূকে দলবেধে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারন করে । রবিবার (২ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় মোংলা থানায় একটি ধর্ষন মামলা করা হলেও এখনো পযন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিধান কুমার বিশ্বাস বলেন আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগ্রই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন