মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

দুর্বৃত্তের দায়ের আঘাতে বেকারী মালিক গুরুতর আহত

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারে বেকারী মালিককে দা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী হলেন, বিধান সাহা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জুন) রাত সোয়া ১০ টায় পেড়িখালী বাজারে ফ্যাক্টরী বন্ধ করে বাসায় উঠছিলেন। ওই সময় অতর্কিত দূর্বৃত্তরা তাকে হত্যার উদ্যেশ্যে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মেঝেতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার পকেটে ও ক্যাশ বাক্সে থাকা টাকা করে পালিয়ে যায়।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন