মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফকিরহাটে পানিতে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ শেখ ওই গ্রামের কামাল শেখের ছেলে।

পুলিশ ও মৃতের পরিবার জানায়, দুপুরের দিকে শিশু আব্দুল্লাহ অন্য শিশুদের সাথে নিজ বাড়ির উঠানে খেলছিল। খেলার কোন এক সময় বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন টের পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মুহাইমিন আব্দুল্লাহ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবার।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন