মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে অগ্নিকাণ্ডে রান্নাঘর ভস্মীভূত, দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে অগ্নিকাণ্ডের আব্দুল গনী নামের এক ব্যক্তির রান্নাঘর ভস্মীভূত হয়েছে। এই আগুনে দগ্ধ হয়ে আব্দুল গনীর স্ত্রী সাফিয়া বেগমের মৃত্যু হয়েছে। রবিবার(০৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্টবালিয়াঘাটা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় বসত ঘরে থাকা তার স্বামি আব্দুল গনীসহ অন্য সদস্যরা বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সাফিয়া বেগম বের হতে না পেরে আগুনের ধোঁয়া ও তাপে মারা যায়।
খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ সরোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক ৮টার দিকে নিজ ঘরে রান্না করছিল গৃহিনী সাফিয়া বেগম। অসতর্কতা বসত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন কোথাও ছড়াতে পারেনি। তবে আগুনে রান্নাঘরটি  সম্পূর্ণ পুড়ে গেছে, বড় ঘরেরও বেশ ক্ষতি হয়েছে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন