মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু

মোংলা প্রতিনিধি

মোংলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসীয়র মৃত্যু হয়েছে। সোমবার ওই ব্যক্তি নিজের ঘরের বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জামাল শেখ মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের গোয়ালিরমেঠ গ্রামের আলী আকবর শেখের পুত্র।

স্থানীয়রা জানান, সোমবার ১৭ এপ্রিল সকালে নিজের বাড়ির সামনে চিংড়ি ঘেরের ঘরে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতরো আহত হন জামাল, এ সময় পাশে উপস্থিত জামাল শেখ এর ছেলে হোসাইন শেখের ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জামাল শেখ কে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানা পুলিশের উপ পরিদর্শক ঠাকুর দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে মোংলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষ করে জামাল শেখের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন