মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মোড়েলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোড়েলগঞ্জে কর্মরত অবস্থায় খালে পড়ে জাকির শেখ (২৫) নামের এক ড্রেজার শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে মোড়েলগঞ্জ পৌর শহরের ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি। জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জানা যায়নি।

ড্রেজারে কর্মরত শ্রমিক মনির হোসেন বালু বহনকারি জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাহাজে ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে জাকির খালে পড়ে যায়। এরপর আর খুঁজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোড়েলগঞ্জের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছেন। খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মোড়েলগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন