ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির মাছবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় দুইট্রাকের চালকের দুই সহযোগী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খুলনা বাস্তহারা কলোনির নুর হোসেনের পুত্র ইমন হাসান নামের একজনের পরিচয় পাওয়া গেছে।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে ট্রাক থামিয়ে বালুভর্তি ট্রাকটি মেরামত করছিলেন চালক। সকাল সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই সহকারী মারা যান। মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন