মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ২শ’ কেজি তামার তার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ২শ’ কেজি তামার তার ও তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে জেটি গেটের পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আনসার সদস্যরা।

৩ আনছার ব্যাটালিয়ন রুপসার অধিনায়ক চন্দন দেবনাথ বলেন , গোপন সংবাদেরে ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ কেজি তামার তার ও ০১টি তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই নিয়ে গেল এক বছরে প্রায় ৬১ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার এবং ৪১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন