রামপালের পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) দুপুরে রামপাল উপজেলার রোমজাইপুর গ্রাম সংলগ্ন পশুর নদী থেকে নৌ পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

মরদেহের পরনে কালো প্যান্ট, হালকা কালো রংয়ের ফুলহাতার গেঞ্জি ছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। ওই নারীর গলায় মোটা দড়ি বাঁধা ছিল। ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামস উদ্দিন বলেন, নৌ পুলিশের সদস্যরা পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। মরদেহের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। মরদেহটি কিভাবে কোথা থেকে আসল জানতে কাজ শুরু করেছে পুলিশ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন