মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে বিদেশী পিস্তলসহ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে সদর উপজেলার মুক্ষাইট এলাকায় ওই যুবকের বাড়ি থেকে বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার যুবক ওই এলাকার এলাকার মোঃ আব্দুল মজিদ কাজীর ছেলে মোঃ নয়ন কাজী। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও অস্ত্র মামলা সহ নয়টি মামলা রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ নয়ন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন