মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাট আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালকের বদলী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম এ সানিকে মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলী করা হয়েছে। একই সাথে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমকে বাগেরহাটে পদায়ন করা হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শিহাব উদ্দিন খান এই বদলী আদেশ প্রদান করেন।

আলোচিত এই উপসহকারী পরিচালক এসএমএ সানির বিরুদ্ধে দূর্নীতি অনিয়মসহ বিভিন্ন অভিযোগে খুলনা গেজেটসহ একাধিক পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়েছিল। তখন বাগেরহাট জেলা প্রশাসক পাসপোর্ট অফিসে এক গণশুনানির আয়োজন করেছিল। জেলা প্রশাসক হয়রানি বন্ধের আশ্বাস দিয়েছিলেন সেবা গ্রহিতাদের। তারপরেও গ্রাহকদের হয়রানি থামেনি সরকারি এই অফিসে।

এছাড়া এক প্রবাসীকে হয়রানির অভিযোগে আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে বাগেরহাট আদালতে এককোটি টাকার মানহানীর মামলা চলমান রয়েছে।

এদিকে পার্সপোর্টের এই কর্মকর্তার বদলী আদেশে সন্তোষ প্রকাশ করেছেন বাগেরহাটের সচেতন মহল।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন