মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি


মোংলায় মাদ্রাসা ছাত্রীর ‍ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলানো ছিল তার মরদেহ। মৃত ওই মাদ্রাসার ছাত্রী হল মরিয়ম আক্তার মিম। সে মোংলা পৌর শহরের আ: সোবাহানের মেয়ে। চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিল সে।

নিহতের পরিবার জানায়, দাখিল পরীক্ষায় অকৃকার্য হওয়ায় মানষিকভাবে ভেঙে পড়েছিল মিম। রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে কারও সাথে তেমন মিশতনা বা কারও সাথে তেমন কথা বলত না। সব সময় একা রুমের মম্যে থাকত।

নিহতের মা জানায়, মিম চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষায় পাস করতে না পারার অভিমানে আত্মহত্যার করে সে। সে তার শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে চিৎকার দিলে পাশের বাসার ভাড়াটিয়াদের সহায়তায় মেয়ের ঝুলন্ত মরদেহ নামিয়ে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্তের জন্য বগেরহাট সদরে পাঠানো হচ্ছে, রিপোর্ট হাতে এলে মৃত্যুর রহস্য জানা যাবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন