মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তামার তারসহ মোঃ মাহাবুর শেখ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার(২৬ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১নং গেইট থেকে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা মাহাবুরকে আটক করে। এসময় মাহবুরুরের কাছ থেকে চুরি হওয়া ২৫ কেজি তামার তার উদ্ধার করা হয়।

আটক মোঃ মাহাবুর শেখ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের মোঃ শুকুর আলী শেখের ছেলে। তিনি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এদিন ভোরে কেন্দ্রে প্রবেশ করেছিল বলে জানিয়েছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গেল আট মাসে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ২৯ জন চোরকে আটক করেছে এবং প্রায় ৫০ লক্ষ টাকার চোরাই মালামার উদ্ধার করেছে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন