মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামারতারসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের মুল ফটকে চোরাইভাবে ৫৩ পিচ তামার তারসহ তাদের আটক করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে আনসার সদস্যরা।

আটককৃতরা হলেন, ট্রাকের চালক রামপাল উপজেলার বর্ণি গ্রামের মিশারুল ইসলাম হাওলাদার (২৪), মানিকপুর গ্রামের ইমরান তরফদার (৪২), সুলতানিয়া গ্রামের সাইফুল শেখ (২৬) ও ট্রাকের হেলপার মোরেলগঞ্জের জিউধারা গ্রামের ফুল মিয়া।

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন